প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেলের ২১, মেয়ের ১৮, এর আগে নয় বিয়ে কারও’ স্লোগান নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সন্তানকে বুকের দুধ পান করানো কর্মজীবী ‘ল্যাকটেটিং মাদার’ সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতাভোগীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে মির্জাপুর পৌরসভা মিলনায়তনে এ প্রশিক্ষণ হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। এতে অন্যদের মধ্যে মির্জাপুর পৌরসভার মেয়র মো. শাহাদৎ হোসেন, ইউএনও ইসরাত সাদমীন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মিনু পারভীন বক্তব্য দেন। অনুষ্ঠানে পৌর এলাকার ৩০০ ভাতাভোগীর মধ্যে কার্ড বিতরণ করা হয়।