প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তন ও শ্রেণিকক্ষে গতকাল সোমবার সকালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম। আগামী ৪ জুন এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি