প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউপির চেয়ারম্যান, ইউপি সচিব, ৩৬ জন সদস্য, ২৭ জন সংরক্ষিত নারী সদস্য, ৫ জন শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সামাজিক নিরাপত্তাবেষ্টনী-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইউএনও উম্মে ইসরাত কর্মশালার উদ্বোধন করেন। পিআইও মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন জসিম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।