প্রশিক্ষণ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শারীরিক শিক্ষাবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্‌। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুহম্মাদ আবদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ বিষয়ে প্রশিক্ষক ও আন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, হাতেম হাসিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম প্রমুখ বক্তৃতা দেন। প্রথম পর্বে ২৫ জন শিক্ষক ছয় দিনের এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রতি পর্বে ২৫ জন করে মোট ১৭৫ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।