প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মুরাদপুরে অবস্থিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) উদ্যোগে আগামীকাল শনিবার সকাল ১০টায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও বৃত্তিদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সরকারের স্টেপ (স্কিলস ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে টিকিউএম (টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) পদ্ধতিতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এনআইটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্টেপ প্রকল্পের পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম ডি ইমরান। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ। সভাপতিত্ব করবেন এনআইটির অধ্যক্ষ প্রিয়লাল দে।