প্রশিক্ষণ ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিরি) উদ্ভাবিত সুগন্ধি বাংলামতি ধানের চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার। প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র।