প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে (পিআইবি) ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় গতকাল সোমবার সকালে এ কর্মশালা শুরু হয়। সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন পিআইবির প্রশিক্ষক রুশনারা রহমান ও রুহুল আমিন রুশদ। নারায়ণগঞ্জ প্রতিনিধি