প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বরিশালে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তন—অভিযোজন’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ওই প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল রোববার সকাল ১০টায় নগরের প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। এই ঝুঁকি মোকাবিলায় ও ঝুঁকি হ্রাস করতে প্রয়োজন বেশি বেশি গণমাধ্যমে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসাইন ও সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি।