প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ইনসাইটের উদ্যোগে দেশব্যাপী ‘সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (২০১৩ সালে সংশোধিত) বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।