প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল থেকে আট দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচির আওতায় বেসিক বিউটিফিকেশন ও সেলাই কাটিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে এবং রংপুর চেম্বারের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী। এ ছাড়া অন্যান্যের মধ্যে আলোচনা করেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসি, জ্যেষ্ঠ সহসভাপতি শাহনাজ পারভীন প্রমুখ।