প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য তিন দিনব্যাপী শিক্ষাদান পদ্ধতির ওপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে হায়ার এডুকেশন কোয়ালিটি ইনহ্যান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সেমিনারকক্ষে কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য মুহ্ম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। সভাপতি ছিলেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি আওয়াল হোসেন মোল্লা।