প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গতকাল দুপুরে রাজশাহীতে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। এতে চালকদের সঙ্গে স্কুলশিক্ষার্থীরাও উপস্থিত ছিল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও নিরাপদ সড়ক চাইয়ের যৌথ উদ্যোগে নগরের নানকিং দরবার হলে এ কর্মশালার আয়োজন করা হয়। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তুহিনুর আলমের সভাপতিত্বে কর্মশালায় ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে নিয়ম না মানার কারণেই দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। বাংলাদেশে প্রতি ১০ হাজার গাড়িতে সড়ক দুর্ঘটনায় মারা যায় ১৬৭ জন। আর বিদেশে এ সংখ্যা মাত্র তিনজন।