প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মসূচি কর্মকর্তাদের (প্রোগ্রাম অফিসার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শহরের সজ্জনকান্দার ১ নম্বর বেড়াডাঙ্গায় স্বেচ্ছাসেবী বহুমুখী উন্নয়ন মহিলা সমিতির (এসবিইউএমএস) কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা কেকেএসের নির্বাহী পরিচালক ফকির আবদুল জব্বার, ভিপিকেএর নির্বাহী পরিচালক আবদুস সাত্তার, স্বেচ্ছাসেবী বহুমুখী উন্নয়ন মহিলা সমিতির নির্বাহী পরিচালক শামীমা আক্তার, ব্র্যাকের আঞ্চলিক কর্মকর্তা অঞ্জলি বিশ্বাস প্রমুখ। কর্মশালায় জেলার ১৩টি বেসরকারি সংস্থার কর্মসূচি কর্মকর্তরা অংশ নেন। রাজবাড়ী প্রতিনিধি|