প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘টেকনিক্যাল রিপোর্ট রাইটিং: থিসিস প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন’ শীর্ষক দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় কৃষি অনুষদের ডিন কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম। হেকেপ প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক এ এফ এম সাইফুল ইসলাম।