প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট স্থানীয় সরকার বিভাগ আয়োজিত নারী উন্নয়ন ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের বগুড়ার উপপরিচালক রফিক-উন-নবী। কর্মশালায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সান্তাহার পৌরসভার সব মহিলা কাউন্সিলর এবং উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা অংশ নেন।