প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহারের ওপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের রংপুর চ্যাপ্টার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেক্সিমকো ইনসেক্টিসাইডের কর্মকর্তা হাজ্জাদ আহম্মাদ ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।