প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে সিলেটের হজযাত্রীদের জন্য হজবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে এ কর্মশালায় সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। কর্মশালায় হজের বিভিন্ন আহকাম সম্পর্কে বক্তব্য দেন মুফতি মাওলানা মুহিবুল হক গাছবাড়ি। এ ছাড়া চেম্বারের সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক আবদুর রহমান ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিলেটের সভাপতি আবদুল হক বক্তৃতা করেন।