প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা প্রশাসকের সমেঞ্চলন কক্ষে গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক শুমারির ডেটা এন্ট্রি কার্যক্রমের তদারকি কর্মকর্তা (সুপারভাইজার) ও তথ্য ধারণকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মীনাক্ষী বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাস। কর্মশালায় জেলার পাঁচটি উপজেলার ৩২ জন প্রশিক্ষার্থী অংশ নিচ্ছেন।