প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ‘ডিজিটাল ইন্টিগ্রেটেড প্রটেকশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কোরিয়ান কোম্পানি এলএসআইএস কোম্পানি লিমিটেডের হায়ানজিন লি। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকেরা ছাড়াও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। গাজীপুর প্রতিনিধি|