প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার পাঠ্যসূচি আধুনিকায়নের ওপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার থেকে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে এ কর্মশালা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থিত ওই সেলের সেমিনার কক্ষে এর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসুরেন্স সেলের পরিচালক রাশিদ আসকারী। প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের সাবেক পরিচালক সিদ্দিকুর রহমান, আইইআরের শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ ও মাহবুব আহসান খান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতিসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।