প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মহিলা মেডিকেল কলেজে গর্ভকালীন ডায়াবেটিস রোগের ব্যবস্থাপনা ও প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কলেজ মিলনায়তনে সিজিডিএম প্রকল্প ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও বিশ্ব ডায়াবেটিক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ কর্মশালা হয়। এতে কুমুদিনী হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল কলেজের শিক্ষার্থী ছাড়াও টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালের দুই শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারী অংশ নেন।