প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় জেলা প্রশাসন কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং ইউনিটের টিম লিডার সানউল হক। জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং অ্যাসোসিয়েট মোহাম্মদ মাহবুবুর রহমান, কুষ্টিয়ার খোকসার ইউএনও রেবেকা খান, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস প্রমুখ।