প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। গাইবান্ধা শহরের বাস টার্মিনালের আমজাদ ইঞ্জিনিয়ারিং কারখানা চত্বরে আয়োজিত এই কর্মশালায় জেলার ৮০ জন কারখানা-শ্রমিক অংশ নেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবু সুফিয়ান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। সমিতির গাইবান্ধা জেলা শাখা এই কর্মশালার আয়োজন করে। পরে শিল্প মালিক সমিতি জেলা শাখার সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিসিক গাইবান্ধা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর ইসলাম, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঈশা হক্কানী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।