প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রস্তুতি’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক জে এম কামরুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ওই কর্মশালায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান, চিকিৎসা কর্মকর্তা রাজীব কিশোর ও সানোয়ার খান।