প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ের ওপর পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পটুয়াখালী প্রেসক্লাবের আতহার উদ্দিন মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে ইসলামিক রিলিফ বাংলাদেশ নামে একটি সংস্থা। সকাল ১০টায় এই কর্মশালার উদ্বোধন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্থার জেলা প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, অ্যাডভোকেসি ও কমিউনিকেশনস সমন্বয়কারী সফিউল আযম, সাংবাদিক সোহরাব হোসেন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়সার। এই কর্মশালায় গণমাধ্যমের ৩০ কর্মী অংশ নেন।