প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে গতকাল সোমবার দিনব্যাপী বসতবাড়িতে ফল উৎপাদন প্রযুক্তি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন নাচোলের ৩০ জন সাঁওতাল কৃষক-কৃষাণি। প্রশিক্ষণ পরিচালনা করেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান, সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহীন সালেউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সামস্-ই তাবরিজ ও উদ্যান উন্নয়ন প্রশিক্ষণ কর্মকর্তা জহরুল ইসলাম। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণিদের হাতে পাঁচটি করে ফলের চারা ও আবু লাউয়ের বীজ দেওয়া হয়।