প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে শিশুবিবাহ ইস্যুতে সংবাদ তৈরির কলাকৌশলের ওপর তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত শুক্রবার ফরিদপুর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম এর উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাঈম মোহাম্মদ আবদুছ ছবুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ওয়ালিউর রহমান, কর্মশালা পরিচালক মঞ্জুরুল আলম প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় ২২ জন টিভি ও বেতার সংবাদকর্মী অংশ নেন।