প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে শিশু পাচার ও সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের করণীয়-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ঢাকাভিত্তিক বেসরকারি সংগঠন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রামের (সিপ) আয়োজন করে। এতে প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৭ সাংবাদিক অংশ নেন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপর পরিবীক্ষণ ও মূল্যায়ন পরিচালক জাহিদ হোসেন ও স্থানীয় এনজিও সলিডারিটির প্রোগ্রাম অফিসার সিসিলিয়া ঢাকি। টেরেডেস হোমস নেদারল্যান্ডসের অর্থায়নে ‘প্রিভেনশন অব চাইল্ড ট্রাফিকিং থ্রু স্ট্রেন্দেনিং কমিউনিটি নেটওয়ার্ক প্রকল্পের’ মাধ্যমে শিশু পাচার ও শিশু সুরক্ষায় নাগেশ্বরীতে এ কার্যক্রম চলবে। কুড়িগ্রাম অফিস|