প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো প্রথম আলো জবস আয়োজিত প্রমিত বাংলা উচ্চারণ এবং রেডিও, টেলিভিশনে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনাবিষয়ক চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। গত সোমবার প্রথম আলো জবসের সেমিনারকক্ষে সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিটিভির উপমহাপরিচালক গোলাম শফিক। তিনি কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন। এতে রেডিও এবং টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকেরা প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হুমায়রা শারমিন, এটিএন বাংলার জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক শামিম আরা মুন্নি, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ব্রডকাস্টার এম এ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন  প্রথম আলো