প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গতকাল শুক্রবার নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা অংশ নেন। এ সময় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ উল্যাহ, থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বরকতুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ৪ জুন সাতকানিয়ার ১৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।