প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের সংবাদকর্মীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক কর্মশালা গতকাল শনিবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ওই কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) কাজী হোসনেয়ারা, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার প্রমুখ। কর্মশালায় বরিশালের ৩০ সংবাদকর্মী অংশ নেন।