প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে সিসিডিবির উদ্যোগে গৃহিণী, কৃষক, কিষানি পর্যায়ে কৃষিবান্ধব চুলা ব্যবহার, বায়োচার উৎপাদন ও জমিতে প্রয়োগবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. বজলুর রশীদ। প্রশিক্ষণ কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন ও ব্যবহারিক প্রশিক্ষণ দেন প্রকল্পের ডেভেলপমেন্ট পলিসি অ্যাডভাইজার মাহবুবুল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের সহযোগী অধ্যাপক মইনুর রহমান, কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, সিসিডিবির এলাকা ব্যবস্থাপক ইভান পরাগ প্রমুখ।