প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে গতকাল সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কার্যালয়ের পরিচালক আবুল কালামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ। এ ছাড়া আলোচনা করেন হজ-২০১৬ প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক খাজা আহম্মেদ ও রংপুর কোর্ট মসজিদের খতিব হাফিজুল ইসলাম। কর্মশালায় রংপুর জেলায় ৫০২ জন হজযাত্রী অংশ নেন।