প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। এতে রংপুর, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার ৮০ জন ছাত্র ইউনিয়নের কর্মী অংশ নেন। গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি এম জিলানী। সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন বিভাগীয় কমিটির সমন্বয়ক মিঠুন রায়। বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া, গাইবান্ধা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিহির ঘোষ, গাইবান্ধার বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি হাসান তারেক চৌধুরী, গাইবান্ধা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি প্রমুখ।