প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মিলনায়তনে গতকাল বুধবার প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মশালায় বন ও বন্য প্রাণী সুরক্ষায় দেশে বিদ্যমান বিভিন্ন আইনের ওপর আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, বন ও বন্য প্রাণী রক্ষায় সহব্যবস্থাপনা কমিটিকে আরও কার্যকর করতে হবে। বেসরকারি সংস্থা ‘ক্রেল’-এর উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন লোহাগাড়া ইউএনও মো. ফিজনূর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান গুলশান আরা, সহকারী বন সংরক্ষক মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. তাহাজ্জুত আলী, মামুন অর রশীদ, ক্রেল কর্মকর্তা সুজিত দাশ প্রমুখ।