প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ওভারসিজ, তাজ ট্রাভেলস, আলম ট্রাভেলস ও ডিসকভারি সিলেট ট্রাভেলসের উদ্যোগে গতকাল হজ প্রশিক্ষণ কর্মশালা হয়। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার প্রথম পর্ব ডিসকভারি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের গিয়াস উদ্দিন এবং দ্বিতীয় পর্ব হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের সেক্রেটারি মো. আবদুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্ট বাংলাদেশের (আটাব) সিলেট অঞ্চলের সভাপতি আবদুল জব্বার, হাব ও আটাব সিলেটের সাবেক সভাপতি আতাউর রহমান, আটাব সিলেট অঞ্চলের সেক্রেটারি আতিকুর রহমান, শাহীনূর পাশা চৌধুরী।