প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য শরীয়তপুরে ই-মোবাইল কোর্ট প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের এটুআই প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন কর্মশালার আয়োজন করেছে। গতকাল সোমবার কর্মশালার উদ্বোধন করেন জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হোসাইন খান। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাহী হাকিম, পুলিশ কর্মকর্তা ও তাঁদের অফিস সহকারীরা প্রশিক্ষণ গ্রহণ করেন। ছয় দিনের কর্মশালায় তিন পর্বে ২৫ জন করে ৭৫ জন অংশ নেবেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে নির্বাহী হাকিম ফিরোজ মাহমুদ, জিনিয়া জিন্নাত ও ইমরান শাহরিয়ার প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। শরীয়তপুর প্রতিনিধি