প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নারী উদ্যোক্তা উন্নয়নে আইসিটির ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি স্বর্ণলতা রায়। সভা শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ৭৫ জন নারী উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয়।