প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে সাংবাদিকদের পাঁচ দিনব্যাপী গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শেষ হয়েছে। বেসরকারি সংস্থা নিউজ নেটওয়ার্কের উদ্যোগে নগরের কাজীহাটা এনজিও ফোরামের প্রশিক্ষণকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান, নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুজ্জামান, কর্মসূচি কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। কর্মশালা আয়োজনে সহযোগিতা করে ইউনাইটেড নেশনন্স ডেমোক্রেসি ফান্ড।