প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় কমিউনিটি ক্লিনিক সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বেলা একটায় হাইলধর ইউনিয়ন পরিষদ ভবনে এটি অনুষ্ঠিত হয়। হাইলধর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাইয়ুম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।