প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সংগীতজ্ঞ রামকানাই দাশ রচিত গানের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কাল বৃহস্পতিবার সিলেট শহরের কিনব্রিজ এলাকার সারদা স্মৃতি ভবনের সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে অনুষ্ঠিত হবে। সংগীত পরিষদ সিলেটের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করবেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী।