প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জিলা স্কুলের মিলনায়তনে গতকাল শুক্রবার দ্বি-বার্ষিক জাতীয় শিক্ষক শুমারি ২০১৫-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তথ্য ও পরিসংখ্যান ব্যুরো পরিচালিত টিকিউআই প্রকল্প, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহায়তায় এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী। কর্মশালায় পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সব উপজেলার মাধ্যমিক কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, সুপারভাইজার ও সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। রিসোর্স পার্সন ছিলেন ব্যানবেইসের গবেষণা কর্মকর্তা হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা সৈয়দ শামছুদ দোহা, পরিসংখ্যান বিশেষজ্ঞ খান জাহান আলী ও শেখ মো. আলমগীর।