প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক বিভাগের উদ্যোগে চাঁদপুরে পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল। কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক বিভাগের পরিচালক আ স ম নাসিমুল ইসলাম ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান।