প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এবং নওগাঁ মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের সনদ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের প্রতিনিধি পারভীন আকতার।