প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার বেলা তিনটায় শেষ হয়। গত রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা শুরু হয়। স্থানীয় মাছচাষি ও মৎস্যজীবীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষণ দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কায়সার জামিল, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার ও উপজেলা মৎস্য কার্যালয়ের মাঠ সহকারী সোহরাব হোসেন। এতে উপজেলার বাইশপুর ও নলুয়া গ্রামের ৬০ জন মাছচাষি ও মৎস্যজীবী অংশ নেন।