প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে ‘সংবাদ পরিবেশন কলা-কৌশল উপস্থাপন বিষয়ক’ তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এবারের বিষয় ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় ভোলার সার্কিট হাউস সম্মেলনকক্ষে কর্মশালায় ভোলার ২০ জন ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. নজরুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও প্রবীণ সাংবাদিক বিটিভি প্রতিনিধি আবু তাহের