প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুরে গতকাল বুধবার তিন দিনব্যাপী ‘কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুল হক। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ৪০ জন গৃহিণীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গবাদিপশু লালন-পালনে সার্বিক ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাঁরা আত্মকর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।