প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী শহরের এ কে এম কলেজের শেখ রাসেল কম্পিউটার ল্যাবে গত সোমবার থেকে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের অধীন তরুণ-তরুণীদের গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ ১৬০ জন প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। প্রতিদিন চার ঘণ্টা করে মোট ২০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।