প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বেকার যুবকদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করার লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন তথ্য বিভাগের উপপরিচালক মিনা সামসুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল ইসলাম সিদ্দিকী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।