প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গতকাল মঙ্গলবার ৫০ দিনব্যাপী আইসিটি-বিষয়ক লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার। সদর ইউএনও মৃধা মোঃ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. মাকসুদুর রহমান প্রমুখ।